ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

গানে গানে বেঁচে থাকবেন পপগুরু আজম খান

বিনোদন ডেস্ক: বাংলা গানের ইতিহাসে রক ও পপ সংগীতের কিংবদন্তী আজম খান এক অনন্য অধ্যায় । যিনি কেবল সুরের জাদুকর ছিলেন না, বরং গিটার হাতে এ দেশের তরুণ প্রজন্মকে শিখিয়েছিলেন দ্রোহ ও ভালোবাসার নতুন এক শৈল্পিক ভাষা। আজ ৫ জুন পপসম্রাট আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে তিনি পার্থিব মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান ।

তবে ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘আলাল ও দুলাল’, ‘ওরে সালেকা ওরে মালেকা’ কিংবা ‘অনামিকা’র মতো কালজয়ী গানগুলোর মধ্য দিয়ে তিনি আজও বেঁচে আছেন এ দেশের কোটি শ্রোতার হৃদয়ে।

আজিমপুরের ১০ নম্বর কলোনিতে জন্ম নেওয়া আজম খানের শৈশব ও কৈশোর কেটেছে আজিমপুর ও কমলাপুরে। খুব ছোটবেলাতেই তার সংবেদনশীল মনে গভীর দোলা দিয়েছিল ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অবিনাশী চেতনা। মাতৃভাষার দাবিতে মানুষের উত্তাল গণজমায়েত আর ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানগুলো শুনতে শুনতে বড় হয়েছেন তিনি। চারপাশের সেই প্রতিবাদী সুরই তাকে পরবর্তী সময়ে সাধারণ সংগীতের গণ্ডি পেরিয়ে এক বিপ্লবী সুরের পথে টেনে আনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

গানে গানে বেঁচে থাকবেন পপগুরু আজম খান

আপডেট টাইম : ০১:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬