ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি বর্ষণে আহত ১

নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি পার্বত্য জেলায় রাজস্থলী উপজেলার গাইন্ধা ইউনিয়নের দুর্গম পোয়াতি পাড়ায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর একটি টহল দলের ওপর অতর্কিত ভাবে গুলি বর্ষণ করার খবর পাওয়া গেছে।

সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এক সৈনিক আহত হয়।
স্থানীয় সূত্র সিএইচটি মিডিয়াকে জানায়, আজ ১৮ আগষ্ট রবিবার সকাল ১০টার দিকে গাইন্ধা ইউনিয়নের দুর্গম পোয়াতি পাড়ায় গাড়িতে করে সেনাবাহিনীর একটি টহল দল নিয়মিত টহল দিতে গেলে আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ করে গুলি ছোড়ে পাহাড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সৈয়দ ওমর সিএইচটি মিডিয়াকে জানান, ঘটনাস্থানটি দুর্গম এলাকায় হওয়াতে ঘটনাস্থলে এখনো পুলিশ পৌছাতে পারেনি।

এসময় নাসিম নামের একজন সেনা সদস্য আহত হয়। আহত সেনা সদস্য সৈনিক নাসিমকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মলীত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ পাঠানো হয়েছে।

এ ঘটনার সাথে কারা জড়িত তাৎক্ষনিক ভাবে পুলিশ ও সেনাবাহিনী নিশ্চিত করতে পারেনি।স্থানীয়দের ধারনা মারমা লিবারেশন পার্টি (এমএলপি) নামক একটি আঞ্চলিক পার্টির সন্ত্রাসীরা এঘটনার সাথে জড়িত থাকতে পারে। এলাকাটি এমএলপি অধ্যুষিত বলে স্থানীয়রা জানায়।

এঘটনার পর দুর্গম পোয়াতি পাড়া এলাকায় সেনাবাহিনী টহল ও তল্লাসি অব্যহত রয়েছে বলে স্থানীয় সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি বর্ষণে আহত ১

আপডেট টাইম : ০৯:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯