ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন,ভাঙন আতঙ্কে এলাকাবাসী!

সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি কবরস্থান এলাকা মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। নদী ভাঙন থেকে কবরস্থানসহ আশপাশের বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

​মঙ্গলবার (৯ জুন) সরেজমিনে দেখা যায়, নদী ভাঙন রোধে বড়িকান্দি এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম চলছে। এই উদ্যোগের ফলে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও নদী ভাঙনের স্থায়ী সমাধান নিয়ে তারা এখনো উদ্বিগ্ন।

​কাজের তদারকি ও এলাকা পরিদর্শন করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এলাকার গুরুত্বপূর্ণ এই স্থাপনা রক্ষায় সবার সরব উপস্থিতি স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

​নদী পাড়ের বাসিন্দা ও স্থানীয়রা জানান, বড়িকান্দি কবরস্থানটি আমাদের এলাকার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি জায়গা। মেঘনা নদীর ভাঙন যদি দ্রুত রোধ করা না হতো, তবে কবরস্থানটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। জিও ব্যাগ ফেলায় আপাতদৃষ্টিতে ভাঙন কিছুটা কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

​এলাকাবাসীর পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলা হয়েছে, “আল্লাহ যেন এই নদী ভাঙনের ভয়াবহ গ্রাস থেকে আমাদের রক্ষা করেন।”
​তবে শুধু জিও ব্যাগ ফেলাই নয়, মেঘনা নদীর এই অংশে স্থায়ী বাঁধ বা টেকসই কোনো প্রকল্প গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন,ভাঙন আতঙ্কে এলাকাবাসী!

আপডেট টাইম : ০৭:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬