ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

“ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভালুকায় সভা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা আনয়ন, যাত্রী হয়রানি প্রতিরোধ, যানজট নিরসন এবং অবৈধ দখলকৃত স্থান উচ্ছেদে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় আরও উপস্থিত ছিলেন রুহুল আমীন মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. মাইন উদ্দিন, ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পলাশ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিল্প-কারখানার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে মহাসড়কে যত্রতত্র যানবাহন পার্কিং, সড়কের দুই পাশে অবৈধ দখল এবং এসব কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী যানজটের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

সভায় বক্তারা বলেন, মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে। যাত্রী হয়রানি, অবৈধ পার্কিং ও যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভা থেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

“ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভালুকায় সভা”

আপডেট টাইম : ১০:৩৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬