ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস ছালামের গণসংযোগে ব্যাপক সাড়া, দোয়া ও সমর্থন কামনা

মোঃ আব্দুল আজিজ মিয়া স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস ছালাম (সুজা)-এর গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম বলেন, “নেতৃত্ব মানে মানুষের সেবা করা এবং তাদের কল্যাণে কাজ করা। আমি ফুলবাড়ীর উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি একটি আধুনিক, নিরাপদ, সমৃদ্ধ ও মাদকমুক্ত ফুলবাড়ী গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন।

এদিকে, উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ তার গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং তাকে শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়দের মতে, উন্নয়নমুখী বিভিন্ন প্রতিশ্রুতি ও জনসম্পৃক্ততার কারণে তার প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “ফুলবাড়ীর উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও সম্ভাবনাময় ফুলবাড়ী গড়ে তোলা সম্ভব।”

তিনি ফুলবাড়ীবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস ছালামের গণসংযোগে ব্যাপক সাড়া, দোয়া ও সমর্থন কামনা

আপডেট টাইম : ১২:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬