ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

বাংলাটিভির বেনাপোল প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা

তরিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

যশোরের বেনাপোলে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টা করা হয়েছে-বললেন ভুক্তভোগী।
আজ বৃহস্পতিবার (১১ই জুন)সকাল ১০:৩০ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার মোড়ে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলার এজাহার দায়ের করেছেন গনমাধ্যমকর্মী’ সেন্টু’।

আরিফুল ইসলাম সেন্টু বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী, সাংবাদিক ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টু সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে শার্শার উদ্দেশ্যে রওনা হন। পথে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫-৭ জনের একটি দল তার মোটরসাইকেলে গতিরোধ করে। এ সময় তারা রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু, বলেন, আমি প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম।কাগজপুকুর বাজারে পৌঁছালে- পুর্বথেকে ওত পেতে থাকা ঝন্টু ও তার সাঙ্গ-পাঙ্গদেরকে সাথে নিয়ে আমার মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়।

সকালে শার্শা থানায় তার সেজো ভাইয়ের তুচ্ছ একটা ঘটনা নিয়ে সালিস ছিলো।সেখানে তার যাওয়ার কথা ছিলো বলেও তিনি জানান।
ঘটনার পর শার্শা ও বেনাপোল সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী জানান,এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামি আটকের চেষ্ট চলছে বলে তিনি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

বাংলাটিভির বেনাপোল প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা

আপডেট টাইম : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬