ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

অভিনয় থেকে অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক: বলিউডের ‘খিলাড়ি কুমার’ নামে পরিচিত অক্ষয় কুমারকে ঘিরে সম্প্রতি অভিনয় থেকে অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভূত বাংলা’ সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর থেকেই এ আলোচনা আরও জোরালো হয়েছে। এরই মধ্যে তিনি ব্যস্ত রয়েছেন আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর প্রস্তুতি নিয়ে।

অনুষ্ঠানে অক্ষয় বলেন, ভোর চারটায় ঘুম থেকে উঠলে মাঝে মাঝে অবসরের কথা মাথায় আসে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় শুটিং আছে এবং সেটে তার জন্য প্রায় ৩০০ মানুষ অপেক্ষা করছেন। ‘পাঁচ সেকেন্ডের জন্য মনে হয় অবসর নেব। তারপর আবার কাজের কথা মনে পড়ে যায়। এভাবেই ৩৬ বছর কেটে গেছে,’ বলেন তিনি।

মজার ছলে অভিনেতা আরও বলেন, অবসর নিলে বাড়িতে বসে ইলেকট্রিশিয়ান, কুকুর হাঁটানো বা বাগান করার মতো কাজ করতে হতে পারে। তাই কাজ চালিয়ে যাওয়াই তার কাছে ভালো মনে হয়। ‘আমি অবসর নেব না, সেটাই ভালো,’ যোগ করেন তিনি।

পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর বিষয়ে প্রশ্ন করা হলে অক্ষয় জানান, বিরতি নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু একদিন পরই পরিবার নাকি তাকে কাজে ফেরার কথা জিজ্ঞেস করেছিল। তার ভাষ্য, ‘কাজ করাই ভালো।’

অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের অবসর নেওয়া উচিত তখনই, যখন জীবনে আর পাঁচ সেকেন্ড বাকি। মৃত্যুর সময় বলবে—আমি অবসর নিচ্ছি। তার আগে কাজ করে যাওয়া উচিত।’

১৯৯১ সালে ‘সৌগন্ধ’ চলচ্চিত্র দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হয় অক্ষয় কুমারের। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ১৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘খিলাড়ি’, ‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘ভুল ভুলাইয়া’, ‘রাউডি রাঠোর’, ‘এয়ারলিফট’ ও ‘কেশরী’সহ একাধিক বাণিজ্যিক সাফল্য রয়েছে তার ঝুলিতে। সাম্প্রতিক সময়ে তার অভিনীত ‘স্কাই ফোর্স’, ‘হাউসফুল ৫’, ‘জলি এলএলবি ৩’ ও ‘ভূত বাংলা’ মুক্তি পেয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

অভিনয় থেকে অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

আপডেট টাইম : ০৫:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬