ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দিনব্যাপী টানা কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানটি রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে রাত ১১টায় মেরিনড্রাইভ সড়কে স্ত্রী ডা. জুবাইদা রহমান সহ প্রধানমন্ত্রী সমুদ্র সৈকতের সৌন্দর্য অবলোকন করেন।

চকরিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভা শেষে কক্সবাজার শহরে এসে স্থানীয় একটি হোটেলে প্রধানমন্ত্রী সুধী সমাবেশে কক্সবাজারের বিশিষ্টজনদের সাথে মতবিনিময়ে অংশ নেন।

সকালে আকাশপথে ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাগত জানান।

সফরের শুরুতেই তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যান। সেখানে তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্থানীয় জনগণের উদ্দেশে আয়োজিত পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন। সেখান থেকে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

এরপর প্রধানমন্ত্রী কক্সবাজারের পেকুয়া উপজেলায় যান। সেখানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম-এর কবর জিয়ারত করেন। পরে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন।

পেকুয়া সফরে তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর তিনি মাতামুহুরি উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কক্সবাজার জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সফর সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬