ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি

বিনোদন ডেস্ক: ঢালিউডের জন্য এবারের কোরবানির ঈদে যে’কটি ছবি মুক্তি পেয়েছে, আশানুরূপ সাফল্য পায়নি কোনোটি। এমনকি শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ও করেছে হতাশ। তাই হলগুলোতে দর্শকের খরা।

এমন অবস্থায় দর্শককে আকৃষ্ট করতে ভিন্ন উদ্যোগ নিলো দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। এক সপ্তাহের জন্য তারা আয়োজন করছে ‘সামার হিট ফেস্ট’। এ আয়োজনে সুপারহিট চারটি ছবি পুনরায় দেখাবে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বিকালে স্টার সিনেপ্লেক্স জানায়, ১৯ জুন থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে ২৫ জুন পর্যন্ত। এতে দেখানো হবে রায়হান রাফীর ‘তাণ্ডব’, মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, তানিম নূরের ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। এর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়া বাকি তিনটি ছবি গত বছরের। চারটি ছবিই চুটিয়ে ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। ‘বরবাদ’ তো গড়েছে সর্বোচ্চ আয়ের রেকর্ডও। তাই নতুন করে অনেকে ছবিগুলো দেখতে আসবেন, এমনটাই প্রত্যাশা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের।

উল্লেখ্য, ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, গাজী রাকায়েত প্রমুখ। ‘বরবাদ’-এ শাকিবের জুটি পশ্চিমবঙ্গের ইধিকা পাল। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। আর ‘বনলতা এক্সপ্রেস’-এ আছেন শরিফুল রাজ, সাবিলা নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলাসহ অনেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি

আপডেট টাইম : ১০:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬