ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

৫নং ওয়ার্ডের ভোটারদের প্রত্যাশায় সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিনকে নিয়ে এখন হাট-বাজার, চায়ের দোকান ও জনসমাগমস্থলে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয়দের মুখে মুখে তাঁর নাম উচ্চারিত হচ্ছে বলে জানা গেছে।
মো. জামাল উদ্দিন, পিতা-হয়রত আলী, ৫নং ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সুখ-দুঃখে পাশে থাকা এবং উন্নয়নমুখী চিন্তাভাবনার কারণে তিনি স্থানীয়দের নজর কেড়েছেন বলে অনেকেই মনে করছেন।

স্থানীয়দের ভাষ্য, ওয়ার্ডের বিভিন্ন হাট-বাজার, চায়ের আড্ডা ও সামাজিক অনুষ্ঠানে এখন অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছেন মো. জামাল উদ্দিন। অনেকেই তাঁকে একজন ভদ্র, সৎ ও জনবান্ধব সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে মূল্যায়ন করছেন। তবে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত যে ভোটাররাই নেবেন, সেটিও তারা উল্লেখ করেন।

সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন বলেন, “আমি কোনো বিভেদ নয়, সবাইকে সঙ্গে নিয়ে ৫নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষা, যোগাযোগ, কৃষি, যুবসমাজের কর্মসংস্থান এবং অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।”

এদিকে, স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের আলোচনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ৫নং ওয়ার্ডে মো. জামাল উদ্দিনকে নিয়েও ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৫নং ওয়ার্ডের ভোটারদের প্রত্যাশায় সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন

আপডেট টাইম : ০৬:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬