ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

বাংলাদেশের তারকাদের সিনেমাও ভারতের চলচ্চিত্র উৎসবে

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের শিলিগুড়িতে শুরু হচ্ছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল ২০১৯। ২১ আগস্ট থেকে শুরু হয়ে এই চলচ্চিত্র উৎসবটি চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। উত্তরবঙ্গ ডিস্ট্রিবিউটর এবং প্রযোজকদের উপদেষ্টা কমিটি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এই পাঁচ দিনের উৎসবে দেখানো হবে সারা বিশ্বের ৩৬টি পূর্ণদৈর্ঘ্য ও ২৪টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

বাংলাদেশের সিনেপ্রেমীদের জন্য খুশির খবর হলো এই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের তারকাদেরও সিনেমা। সিনেমাগুলো হলো শাকিব খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’, জয়া আহসান অভিনীত ভারতীয় ছবি ‘কণ্ঠ’ এবং আরিফিন শুভ অভিনীত ভারতীয় ছবি ‘আহা রে’।
এখানে আরও প্রদর্শিত হবে ইমপ্রেস টেলিফিল্মের ‘ইতি, তোমারই ঢাকা’, পিপলু খানের ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। গ্লোবাল ফিল্ম ফেস্টিভালের অফিশিয়াল ফেসবুকে জানানো হয়েছে এই তথ্য।

জানা গেছে, ‘সত্তা’ সিনেমাটি প্রদর্শিত হবে উৎসবের ২য় দিন সন্ধ্যা ৬টায়, জয়ার ‘কণ্ঠ’ প্রদর্শিত হবে উৎসবের শেষ দিন বিকাল চারটায় ও শুভ’র ‘আহা রে’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন দুপুর ১২টায়।

২২ আগস্ট হবে ফ্যাশন শো। যেখানে শীর্ষস্থানীয় ডিজাইনারদের পোশাক নিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের শীর্ষস্থানীয় মডেলরা উপস্থিত থাকবেন।

গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল কমিটির সভাপতি ফিরদউসুল হাসান জানান, শিলিগুড়ির তিনটি প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, রবীন্দ্র ভবন এবং নিউ সিনেমায় দেখানো হবে উৎসবের ছবিগুলো। থ্রি টায়ার এবং টু টায়ার সিটিকে প্রাধান্য দিয়ে উৎসবের আয়োজন হচ্ছে।

এছাড়া উত্তরবঙ্গের পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যেই নাকি হচ্ছে এই চলচ্চিত্র উৎসব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

বাংলাদেশের তারকাদের সিনেমাও ভারতের চলচ্চিত্র উৎসবে

আপডেট টাইম : ১১:৩২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯