ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নিহত বিএনপি ইউনিট সাধারণ সম্পাদক বাসারের এতিম দুই সন্তানের দায়িত্ব নেবে কে ও জনমনে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার আদাবর থানা এলাকায় সংঘটিত এক মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন বিএনপির ইউনিট সাধারণ সম্পাদক বাসার। এ ঘটনায় একই সংগঠনের ইউনিট সভাপতি সাদ্দামও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় শোক, ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুই পক্ষ আলোচনায় বসে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় বাসারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আহত সাদ্দাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্বজনরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। বিএনপির নেতা মনোয়ার হোসেন জীবন এক বিবৃতিতে বলেন, তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

কেন্দ্রীয় যুবদলের নেতা কামরুল ইসলাম জুয়েলও নিহত বাসারের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহত সাদ্দামের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা করেন।

বাসারের মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ও তার রেখে যাওয়া দুই এতিম সন্তানের দায়িত্ব কে নেবে , এই প্রশ্ন এখন শুধু পরিবারের নয়, এলাকাবাসী এবং রাজনৈতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এলাকাবাসীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তাদের প্রত্যাশা, নিহতের পরিবার ন্যায়বিচার পাবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নিহত বিএনপি ইউনিট সাধারণ সম্পাদক বাসারের এতিম দুই সন্তানের দায়িত্ব নেবে কে ও জনমনে প্রশ্ন

আপডেট টাইম : ০৫:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬