ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

গার্মেন্টের কর্মীরা ছুটি শেষে এসে দেখে গার্মেন্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে আলিফ অ্যাপারেলস নামে একটি গার্মেন্টের কর্মীরা। শ্রমিকরা জানান, নোটিশ ছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। তাই তারা সড়ক অবরোধ করেছেন।

বুধবার সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু হয়।
শ্রমিকরা জানান, গত ১১ আগস্ট তারা ঈদের ছুটিতে যান। ঈদের ছুটি কাটিয়ে আজ গার্মেন্ট খোলার কথা ছিল। সকালে এসে তারা গার্মেন্টের গেটে তালা দেখতে পান। এছাড়া গেটে পুলিশ অবস্থান নিয়েছে। আজ থেকে গার্মেন্ট বন্ধ এমন একটি নোটিশ গেটে টাঙ্গিয়ে দেয়া হয়।

এরপরই সড়ক অবরোধ করে শ্রমিকরা। অবরোধের ফলে শ্যামলী থেকে কল্যাণপুরের সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে পুলিশ ।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল সিটিজেন নিউজকে বলেন, সর্বশেষ বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

এদিকে অবরোধের বিষয়ে বিক্ষুব্ধ শ্রমিক আলেয়া বেগম বলেন, আমাদের না জানিয়ে সকালে গার্মেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের অন্তত একবার জানাতে পারতো। আমরা বেতন পাইনি, গার্মেন্টের গেটের সামনে ২ ঘণ্টা ধরে বসা। কেউ কোন কথা বলে না। কেউ কোন সমাধান দিতে না পাড়ায় আমরা রাস্তায় অবস্থান নিয়েছি।

আরেক শ্রমিক বলেন, বিজিএমইএ’র বিধান অনুযায়ী একটি গার্মেন্ট বন্ধের তিন মাস আগে শ্রমিকদের অবহিত করে তাদের পাওনা পরিশোধ করতে হয়। আমাদের বেতন-বোনাসসহ পাওনা টাকা দিতে হবে। এই দাবি পূরণ না হলে আমরা সড়কেই থাকব।

সাখাওয়াত হোসেন নামে এক শ্রমিক বলেন, একই গার্মেন্টে পাওনা বেতনের জন্য কয়েকমাস আগে আমরা সড়কে নেমে আন্দোলন করেছিলাম। তখন মালিকপক্ষ বলেছিল ৬ মাসের মধ্যে আমাদের পাওনা পরিশোধ করে দেবে। কিন্তু এখন কিছু না বলে হঠাৎ গার্মেন্ট বন্ধ করে দিলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

গার্মেন্টের কর্মীরা ছুটি শেষে এসে দেখে গার্মেন্ট বন্ধ

আপডেট টাইম : ০২:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯