ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এক লাখ বিশ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নিয়েছে মাদক কারবারি ও তার সঙ্গীরা। এ বিষয়ে ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের সিরাজুল ইসলাম শেরুর পুত্র রফিকুল ইসলাম রফিক এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। একই গ্রামের মজনু মিয়ার পুত্র মুদি ব্যবসায়ী মামুনসহ স্থানীয়রা রফিকের মাদক ব্যবসার প্রতিবাদ করে।

গত শনিবার রাতে মামুন দোকান বন্ধ করে বাড়ী ফিরার পথে মাদক কারবারি রফিক, মোক্তার শেখের পুত্র এমরান শেখ, সাইফুল শেখের পুত্র সাইদুল ইসলাম, আজিজ মিয়ার পুত্র মনির হোসেনসহ গোলায়েত হোসেন, সানাউল্লাহ ও অজ্ঞাত ৩/৪ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মামুনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শনিবার রাতেই মামুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ১০:২৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬