ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিশেষ টিমের ঝিনাইদহে বিকেএসপি’র আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শন

ঝিনাইদহে বিকেএসপি’র আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণে জায়গা পরিদর্শন করেছেন বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ টিম।
আজ সোমবার বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহম্মদপুর ও দুধসর-চাঁদপুর আবাসন এলাকা পরিদর্শন করেন পরিদর্শন টিমের সদস্যরা।

এ সময় পরিদর্শন টিমে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)। পরিদর্শন টিমের সাথে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খান পরিদর্শন টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে শৈলকুপা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, বিকেএসপি’র আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রতিভাবান তরুণদের খেলাধুলা ও শরীর চর্চার প্রাতিষ্ঠানিক শিক্ষা সহজ হবে। ঝিনাইদহ জেলার ক্রীড়াক্ষেত্রে অনেক অবদান রয়েছে। এই প্রতিষ্ঠানটি শৈলকুপায় প্রতিষ্ঠিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চণের মানুষের আকাঙ্খার বাস্তবায়ন হবে।

পরিদর্শন টিমের প্রধান বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান বাসস’কে বলেন, প্রাথমিক পরিদর্শনে দু’টি স্থান আমাদের কাছে উপযোগী বলে মনে হয়েছে। এ বিষয়ে আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবো। তারপর ক্রীড়া মন্ত্রণালয় ও বিকেএসপি এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও করণীয় নির্ধারণ করবে। আশা করছি, দ্রুততম সময়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক এই ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিশেষ টিমের ঝিনাইদহে বিকেএসপি’র আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শন

আপডেট টাইম : ০১:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬