ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বাসসকে বলেন, আজ সকালে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বালুচরা এলাকায় পাহাড় ধসে একটি বড় গাছ সড়কের উপর পড়ে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আজ সকাল সাড়ে ১১টা থেকে সড়কে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গাছ অপসারণ ও সড়ক পরিষ্কারের কার্যক্রম শুরু করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাপ্তাই ফায়ার সার্ভিস, বন বিভাগ, পিডিবি এবং স্থানীয়রা মিলে সড়ক হতে গাছ এবং মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বাসসকে বলেন, টানা বর্ষণে কাপ্তাই উপজেলার বালুচরা এলাকায় পাহাড় ধসে একটি বড় গাছ সড়কের উপর পড়ে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে রাস্তা পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

তিনি জানান, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধসে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ইতোমধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৫ টি ইউনিয়নে ১৮ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আসছেন তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ সব ধরনের সুবিধা প্রদান করা হয়েছে বলে জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৪:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬