ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু NS1 পরীক্ষা

‎জাকির হোসেন|

‎সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু  রোগ দ্রুত শনাক্তে NS1 পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

‎রোববার (৫ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তের NS1 পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রোগীদের জন্য বিনামূল্যে রাখা হবে।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত সময় পর্যন্ত বিনামূল্যে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

‎এ নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

‎স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা মনে করছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বিনামূল্যে NS1 পরীক্ষার সুবিধা রোগীদের দ্রুত রোগ শনাক্ত ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে। এতে ডেঙ্গু ব্যবস্থাপনায় সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতাও আরও জোরদার হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু NS1 পরীক্ষা

আপডেট টাইম : ০২:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬