ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক পিরোজপুর আমার ভালোবাসা, পিরোজপুর আমার অঙ্গীকার: অধ্যক্ষ আলমগীর হোসেন নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত এআই অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে? মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার ৩টি গাড়ি উদ্ধার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নদীপথে জীবনঝুঁকির সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রৌমারী-রাজিবপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ময়মনসিংহে সাইম টেলিকমের লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার

মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে বানিয়ারচরে ব্যতিক্রমী আয়োজন

ফকির মিরাজ আলী শেখ, বিশেষ প্রতিনিধি:

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক বৃক্ষরোপণ কর্মসূচিতে জলবায়ু সহনশীল, সবুজ ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে জলবায়ু সংকটের সমাধান এবং স্থিতিস্থাপকতা প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক বৃক্ষরোপণ কর্মসূচি। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও টেকসই সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সামাজিক ও মানবিক সংগঠন সম্প্রীতি এইড ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (CJRF)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। পরিবেশ সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধকে একই প্ল্যাটফর্মে এনে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার এই উদ্যোগ উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রশংসা অর্জন করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহফুজুর রহমান, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ। সভাপতিত্ব করেন সভারঞ্জন শিকদার, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সম্প্রীতি এইড ফাউন্ডেশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লুইস রানা গাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভা মণ্ডল, চেয়ারম্যান, জলিরপাড় ইউনিয়ন পরিষদ; রেভারেন্ড ডেভিড ঘরামী, ফাদার, বানিয়ারচর ক্যাথলিক চার্জ, সমীর কান্তি শাঁখারী, অধ্যক্ষ, বঙ্গরত্ন কলেজ, দীপক বাড়ৈ, সাবেক চেয়ারম্যান, জলিরপাড়ণ ইউনিয়ন পরিষদ, আলী আজগর মিয়া, সভাপতি, জলিরপাড় ইউনিয়ন বিএনপি; রঞ্জন চন্দ্র বালা, প্রধান শিক্ষক, সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়, তুহিন কীর্তনীয়া, অধ্যক্ষ, বানিয়ারচর কারিতাস টেকনিক্যাল স্কুল, আনন্দ কীর্তনীয়া, পরিচালক, বাতিঘর পরিচর্যা এবং মো. আব্দুল বারী, প্রকল্প সমন্বয়কারী, সিসিডিবি, তালবাড়ী। এছাড়া উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ সোহাগ, কো-অর্ডিনেটর, সম্প্রীতি এইড ফাউন্ডেশন, ডা. শুভ্রা শিকদার, পরিচালক, সম্প্রীতি প্রতিবন্ধী পুনর্বাসন প্রতিষ্ঠান এবং ডা. শাওন সরকার জয়, ফিজিওথেরাপিস্ট, সম্প্রীতি প্রতিবন্ধী পুনর্বাসন প্রতিষ্ঠান।

সভাপতির বক্তব্যে সভারঞ্জন শিকদার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সবচেয়ে বেশি ভোগ করেন প্রতিবন্ধী ব্যক্তি, শিশু, প্রবীণ ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠী। তাই পরিবেশ সংরক্ষণকে মানবিক উন্নয়নের সঙ্গে সমন্বয় করেই এগিয়ে যেতে হবে। তিনি বলেন, অনিয়ন্ত্রিত পরিবেশ দূষণ, নির্বিচারে বৃক্ষনিধন, জলাশয় ভরাট এবং অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রাকৃতিক আবাসস্থলকে হুমকির মুখে ফেলছে। পরিবেশ রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ, পরিবেশবান্ধব কৃষি এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সম্প্রীতি এইড ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবন্ধী ব্যক্তি, অটিজমে আক্রান্ত শিশু, প্রবীণ ও অসহায় মানুষের পুনর্বাসন, ফিজিওথেরাপি, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রধান অতিথি মো. মাহফুজুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। তিনি সম্প্রীতি এইড ফাউন্ডেশনের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, প্রতিবন্ধী অন্তর্ভুক্তিকে পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত করার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের শক্তপোক্ত চারা রোপণ করা হয়। পরে সমাজের হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নাস্তা বিতরণ করা হয়। একই সঙ্গে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের উন্নতমানের চারা বিতরণ করা হয়, যাতে প্রত্যেকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সম্প্রীতি এইড ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকায়ও অনুসরণযোগ্য হতে পারে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি পরিবেশ, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবকল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে এবং একটি সবুজ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে বানিয়ারচরে ব্যতিক্রমী আয়োজন

আপডেট টাইম : ০২:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬