ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

শ্রীলঙ্কার কারাগারগুলোতে মানবাধিকার কমিশনের অবাধ প্রবেশাধিকার চাইল জাতিসংঘ

শ্রীলঙ্কার একটি কারাগারে প্রাণঘাতী সহিংসতার ঘটনার পর দেশটির সব কারাগারে মানবাধিকার কমিশনকে ‘অবাধ প্রবেশাধিকার’ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

শ্রীলঙ্কা জানায়, রাজধানী কলম্বোর উত্তরে নেগোম্বো কারাগারে গত রোববার প্রতিদ্বন্দ্বী দুই বন্দি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ২০ জন বন্দি ও আটজন কারারক্ষী নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তদন্ত অবশ্যই ‘দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ’ হতে হবে।

তিনি নেগোম্বো কারাগারের সহিংসতা ও অন্যান্য কারাগারে কারারক্ষীদের হাতে বন্দিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের’ খবরকে ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেন।

শামদাসানি বলেন, ‘নিহত ও আহত বেশ কয়েকজন বন্দি ও কারারক্ষীর পরিবারের সত্য জানার এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত হওয়ার অধিকার রয়েছে।’

তিনি শ্রীলঙ্কা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নেগোম্বো কারাগারসহ দেশের সব কারাগার ও যেসব আটককেন্দ্রে বন্দিদের স্থানান্তর করা হয়েছে এবং যেখানে তাদের নির্যাতন ও অন্যান্য দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ রয়েছে, সেখানে শ্রীলঙ্কার মানবাধিকার কমিশনকে অবাধ প্রবেশাধিকার দিতে হবে।’

তিনি বলেন, নেগোম্বো কারাগারের সহিংসতা শ্রীলঙ্কার আটক ব্যবস্থা-সংক্রান্ত কাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

তিনি বিশেষ করে বিচার শুরুর আগেই দীর্ঘ সময় আটক রাখা, কারাগারে অতিরিক্ত বন্দি এবং অপর্যাপ্ত বন্দি-সুবিধার বিষয়গুলো উল্লেখ করেন।

শামদাসানি আরও বলেন, ‘এ ছাড়া মাদক-সংক্রান্ত অপরাধে অস্বাভাবিক সংখ্যক মানুষকে কারাগারে রাখা হয়েছে। তাদের অনেকের ক্ষেত্রেই কারাবন্দি করার পরিবর্তে স্বাস্থ্যকেন্দ্রিক ব্যবস্থার সুফল পাওয়া উচিত।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

শ্রীলঙ্কার কারাগারগুলোতে মানবাধিকার কমিশনের অবাধ প্রবেশাধিকার চাইল জাতিসংঘ

আপডেট টাইম : ০৫:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬