ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক পিরোজপুর আমার ভালোবাসা, পিরোজপুর আমার অঙ্গীকার: অধ্যক্ষ আলমগীর হোসেন নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত এআই অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে? মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার ৩টি গাড়ি উদ্ধার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নদীপথে জীবনঝুঁকির সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রৌমারী-রাজিবপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ময়মনসিংহে সাইম টেলিকমের লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধিঃ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে, নির্বাচনকালীন ইসতেহারের ঘোষনা অনুযায়ী সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নে যখন বদ্ধপরিকর, ঠিক তখনই এ মহা উদ্যোগ নিয়ে বিরোধী জোট ক্রেডিট নেবার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।

আজ শুক্রবার(১০জুলাই) দুপুরে নিজ জেলা পঞ্চগড়ে দেবীগঞ্জ-নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে যাদের মুখে এ বিষয়ে কখনো কোন কথা শোনা যায়নি, তারা এখন এটা নিয়ে আন্দোলনের কথা বলছে। এই ষ্ট্যান্টবাজীর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা।

এ সময় এগ্রো বেইস ইন্ড্রাস্ট্রি গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলে রুপান্তর করা সহ পঞ্চগড়কে একটি আধুনিক পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের কাছে পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে ২০২৪-২০২৫ অর্থবছরে জেলা পরিষদের তত্বাবধানে এডিপি বরাদ্দের আওতায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে দেবীগঞ্জ-নীলফামারী সড়কে পঞ্চগড়ের প্রবেশদ্বারে নির্মান করা হচ্ছে এ গেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট টাইম : ১১:০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬