ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএলপিএফ-এ জলবায়ু সহনশীলতার ওপর গুরুত্বারোপ বাংলাদেশের রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবেঃ জামায়াত আমির ডা. শফিকুর রহমান রাজধানী মিরপুরে পানির তীব্র সংকট, ভোগান্তিতে এলাকাবাসি বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি ডিসি সম্মেলনে পিরোজপুরের ডিসির প্রস্তাবের ইতিবাচক ফল, ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- আইসিটি মন্ত্রী মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে চিনাবাদাম কেশবপুর নিজ দখলীয় জমির উপর থেকে সন্ত্রাসী কায়দায় গাছ কর্তন ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন।

ডিসি সম্মেলনে পিরোজপুরের ডিসির প্রস্তাবের ইতিবাচক ফল, ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত

জাকির হোসেন:সরকারি চাকরিজীবীদের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসি সম্মেলন-২০২৬-এ উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে এ বিষয়টি অন্যতম ছিল, যা ইতোমধ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত লাভ করেছে।

জানা গেছে, সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক চাপের বিষয়টি তুলে ধরে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। তিনি যুক্তি দেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে এবং তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এ দাবি জানিয়ে আসছিল। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ১১-২০ গ্রেডের কর্মচারীরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহের সুযোগ পাবেন, যা তাদের আর্থিক চাপ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সরকারের এ সিদ্ধান্তকে সরকারি কর্মচারীদের কল্যাণে একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল। একই সঙ্গে ডিসি সম্মেলনে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এইচএলপিএফ-এ জলবায়ু সহনশীলতার ওপর গুরুত্বারোপ বাংলাদেশের

ডিসি সম্মেলনে পিরোজপুরের ডিসির প্রস্তাবের ইতিবাচক ফল, ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৬:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬