ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২০০ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক

আমির হোসাইনঃ স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম থেকে মরণ নাশক ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ী মোদেরগাও গ্রামের সোহাগ মিয়াসহ ৩ জনকে আটক করেছে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার ভোররাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল মিয়ার নেতৃত্ব পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।আটককৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া(৩৬),মোল্লাপাড়া গ্রামের ময়না মিয়া(৪০),পিতা মতিউর রহমান এবং একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে রয়েল মিয়া(৩৫)। সাথে দুটি ইয়ামা কোম্পানী আরোয়ান- ৫ লাইসেন্স বিহীন চোরাই মোটর সাইকেল আটককৃতদের বাড়িতে রয়েছে। তারা এসব চোরাই মোটর সাইকেল রাতের অন্ধকারে অবৈধ

কাজে ব্যবহার করা হয়ে থাকে বলে স্হানীয় একাধিক লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান।আটককৃত তিনজনকে বর্তমানে বাদাঘাট পুলিশে ফাঁড়িতে রাখা হয়েছে।তবে স্হানীয় একাধিক সূত্র জানায়,রফাদফার মাধ্যমে আটককৃত তিনজনকে ছেড়ে দেয়ার পায়তারা চলছে বলে জানা যায়।

এদিকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সরকার জিরো ড্রলারেন্স নীতিতে অটল। এজন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রতিটি এলাকায় জনগনকে নিয়া সভা সেমিনার করা হচ্ছে। কিন্ত কিছু র্দূনীতিবাজদের আশ্রয়ে প্রশ্রয়ে মাদক ও ইয়াবা সেবনকারী ও বিক্রেতারা এমন অপকর্ম চালানোর সুযোগ পায় বলে মনে করেন সচেতন মহলের সদস্যরা।

এ ব্যাপারে তাহিরপুর বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো সজল মিয়ার সরকারী ও ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক কে ফোন দিলেও উনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২০০ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক

আপডেট টাইম : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬