ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার ১৪ জুলাই ২০২৬ নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার হাতে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। তাই নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।

শিক্ষার্থীদের বহন করা ব্যানারে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষা বাস্তবিক ও অনুকূল পরিবেশে গ্রহণ করতে হবে।প্রশ্নপত্রের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।যৌক্তিক কারণে কেউ এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে।

এইচএসসি-২৬ পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষাবর্ষ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।কর্মসূচিতে শিক্ষার্থীরা “No Safe Environment, No Exam” এবং “Safety First, Our Safety, Our Right” লেখা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন।এ সময় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ধীরগতির হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।তবে এ বিষয়ে শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

আপডেট টাইম : ০১:২৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬