ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারি এলফাত

আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। হাইভোল্টেজ এই ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ইসমায়েল এলফাত।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আগামী ১৬ জুলাই রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেমিতে যুক্তরাষ্ট্রের এলফাতের সাথে সহকারী রেফারি হিসেবে থাকছেন তারই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস।

চতুর্থ ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং দানিয়েলে বিনদোনি।

এবারের আসরে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন মরক্কোয় জন্ম নেওয়াা ৪৪ বছর বয়সী এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন এবং শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচে প্রধান রেফারি ছিলেন বর্তমানে টেক্সাসে বসবাসকারী এই রেফারি।

২০১২ সাল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করে আসছেন এলফাত। এমএলএস কাপ ফাইনাল ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল ছাড়াও অনেক বড় বড় ম্যাচে রেফারির দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। এমএলএসে দু’বার বর্ষসেরা রেফারিরর পুরস্কার জিতেন এলফাত।

২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা করে নেন এলফাত। ২০২২ সালে কাতার বিশ্বকাপে অভিষেক হয় তার। ঐ আসরে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন এলফাত।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারিদের দায়িত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে। শেষ  ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ম্যাচে রেফারি নিয়ে অভিযোগ তুলে মিশর। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রেফারি নিয়ে প্রশ্ন তুলেছিল সুইজারল্যান্ডও।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের জন্য ফিফা ঘোষিত রেফারিদের তালিকা :

রেফারি : ইসমায়েল এলফাত (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি-১ : কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি-২ : কাইল অ্যাটকিনস (যুক্তরাষ্ট্র)

চতুর্থ রেফারি : মাউরিজিও মারিয়ানি (ইতালি)

রিজার্ভ সহকারী রেফারি : দানিয়েলে বিনদোনি (ইতালি)

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারি এলফাত

আপডেট টাইম : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬