ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বন্ধুত্বের আড়ালে ১০ হাজার টাকা ও অটোভ্যানের জন্য হত্যা, ২ ঘাতক গ্রেফতার, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা পিবিআই পুলিশ। পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা/দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত ধামইরহাটে মেয়েকে ধ/র্ষণের চে/ষ্টায় বাবা গ্রে/ফ/তার ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা

পাচারের সময় নোয়াখালীতে ৮০ হাজার ই/য়া/বাসহ গ্রে/প্তার ২

 জেলার বেগমগঞ্জের চৌমুহনীতে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা এবং ১টি দামি জিপ গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ ও বিপ্লব।

বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে চৌমুহনী পৌরসভার করিমপুরস্থ রূপসা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।

এ সময় আসামিদের ব্যবহৃত একটি কালো রঙের জিপ গাড়ি তল্লাশি করে গাড়ির পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের ভেতরে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে রাখা ছিল। গ্রেপ্তার দু’জনের বাড়িই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

পুলিশ সুপার আরো জানান, আটক আসামি মো. পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদক নিয়ন্ত্রণে বেগমগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

পাচারের সময় নোয়াখালীতে ৮০ হাজার ই/য়া/বাসহ গ্রে/প্তার ২

আপডেট টাইম : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬