ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের স্মৃতিকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের উদ্যোগে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ম্যাচের বিরতিতে মোমবাতি প্রজ্বলন করে এই গানের আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নেন প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী-জনতা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহিদ সরওয়ার্দী, চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে জুলাই শহীদদেরকে আমরা স্মরণ করছি। সেইসঙ্গে, জুলাই গণ-অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রণসঙ্গীত পরিবেশন করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এই রণসঙ্গীতের মধ্য দিয়ে আমাদের জাগ্রত বিবেককে আমরা আবারও শাণিত করেছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাস এটি। আর আজ জুলাই শহীদ দিবস। আজকের এই দিনে ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের স্মৃতিকে ধারণ করে আমরা এই ব্যতিক্রমী আয়োজন পালন করেছি। আসুন, আমরা সবাই একসঙ্গে কণ্ঠ মিলিয়ে জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ করি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিই।’

উল্লেখ্য, আজ ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই প্রথম পতিত স্বৈরাচারী সরকারের পুলিশ এবং অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের গুলিতে শহীদ হন আবু সাঈদ, ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মো. ফারুক, মো. শাহজাহান ও সবুজ আলী।

গত বছরের ২ জুলাই মন্ত্রীপরিষদ কর্তৃক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে প্রতিবছর ১৬ জুলাইকে শহীদ দিবস ঘোষণা করা হয়। এরপর একই বছরের ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’

আপডেট টাইম : ০৩:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬