ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিরপুরে ৪২ কেজি গাঁ/জাসহ ২ মা//দক কারবারি আ/টক: র‍্যাব-২ এর বিশেষ অ/ভিযান

​নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ​রাজধানীর মিরপুর মডেল থানার অন্তর্গত দক্ষিণ পীরেরবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

​র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা ঢাকার বাইরে থেকে মাদক ক্রয় করে এনে রাজধানীতে বিক্রয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
​তিনি আরও বলেন, র‍্যাব-২ এর আওতাধীন এলাকা বিশেষ করে মোহাম্মদপুর ও তেজগাঁওসহ বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের নির্মূলে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় আজ ১৬ জুলাই, ২০২৬ তারিখে মিরপুরে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

​আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের এই চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান চলমান থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

মিরপুরে ৪২ কেজি গাঁ/জাসহ ২ মা//দক কারবারি আ/টক: র‍্যাব-২ এর বিশেষ অ/ভিযান

আপডেট টাইম : ০৮:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬