ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মা/দকদ্রব্যসহ একজন গ্রে/ফতার

জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন এবং ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বার্তায় এই তথ্য বাসসকে নিশ্চিত করা হয়।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার দামোদরপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন এবং ট্যাবলেট উদ্ধারসহ মো. রিপন হোসেন (৩৫) নামে একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

রিপন হোসেন উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মো. আব্দুস সোবহানের ছেলে।

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তাহমুদার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সার্কেলের একটি রেইডিং টিম রিপন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অভিযানের বিষয় টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিপনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার বাসা তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার ৫শ’ পিস ভারতীয় নেশা জাতীয় ব্রোপিন লুপিজেসিক ও ২ হাজার ৫৫০ পিস স্ট্রিপে ইনজেকশন এবং ২৫ হাজার ৫শ’ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইনজেকশনগুলোর পরিমাণ প্রায় ৭ লিটার এবং ট্যাবলেটগুলোর ওজন প্রায় ১০ কেজি ২শ’ গ্রাম। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৫৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেন।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ অভিযান বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ রিপন হোসেনকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মা/দকদ্রব্যসহ একজন গ্রে/ফতার

আপডেট টাইম : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬