ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সীমান্তের সোনাপুর এলাকায় বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) সদস্যরা এসব মালামাল জব্দ করেন।

আজ শুক্রবার বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় আমানগন্ডা বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

আপডেট টাইম : ০৫:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬