ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ার পাইকপাড়ায় রথযাত্রার শুভ উদ্বোধন

মোঃসুজন আহমেদঃসিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা তাঁতি দলের সভাপতি মো. ইউসুফ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইউসুফ সরকার বলেন, “আজ আমার নিজ গ্রাম উল্লাপাড়ার পাইকপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করায় আমি তাদের কাছে চিরঋণী। হিন্দু সম্প্রদায়ের সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধেই গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মধ্য দিয়েই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে।অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রথযাত্রার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ার পাইকপাড়ায় রথযাত্রার শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৭:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬