ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের

অপসাংবাদিকতা বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু কিছু সাংবাদিক বিশেষ করে কিছু মোবাইল সাংবাদিক নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের এ ধরণের অপসাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আতিকুর রহমান রুমন সূচনা বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব বলেন, গত ১৭/১৮ বছরের দুঃশাসনে আমাদের সংবাদপত্রের ওপর নানা হস্তক্ষেপ, বিভিন্ন কালো আইন দেখেছি। কিন্তু আমাদের বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।

তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা যতটুকু থাকা প্রয়োজন, আপনারা সাংবাদিকরা গত পাঁচ মাসে সেই স্বাধীনতা পেয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু সাংবাদিক অপসাংবাদিকতা করছে। স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এই কাজগুলো করা হচ্ছে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, যারা এসব অপসাংবাদিকতা করছেন, আমি আশা করবো তারা এ ধরণের তৎপরতা থেকে বিরত থাকবেন।

সম্প্রতি ঘটে যাওয়া একটি ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে রুমন বলেন, এই আন্দোলনের পরিস্থিতি জানতে আমি সব সময় খোঁজ রেখেছি। এ সময় এক ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম উত্তরায় কয়জন ছাত্র অবস্থান নিয়েছে। সেই ছোট ভাই বললো, ১৫ জনের মতো। পরে ভিডিওতে ২৫ থেকে ৩০ জন দেখলাম। তখন ওই ছোট ভাই আইডি কার্ড দেখে জানিয়েছে প্রকৃত ছাত্র ১৫ জন, অন্যরা মোবাইল সাংবাদিক। এর মানে আপনারা বুঝে নেন, আন্দোলনকারীদের কিভাবে উস্কানো হয়েছে অপসাংবাদিকতার মাধ্যমে। আমি এ ঘটনার নিন্দা প্রকাশ করছি।

আতিকুর রহমান রুমন বলেন, আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার এই দেশে যে অবস্থা করে রেখে গেছে, দেশকে ঋণে জর্জরিত করেছে, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে যেভাবে অকার্যকর করে রেখে গেছে এগুলো ঠিক করতে অনেক দিন লাগবে। সেখানে বর্তমান সরকারকে যদি পাঁচ মাস সময়ও না দেন তাহলে কিভাবে হবে?

তিনি বলেন, আমি আবারও বলছি, কেউ কষ্ট পাবেন না। আমরা আপনাদেরই লোক। আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সরকারের গত পাঁচ মাসের নানা অর্জন ও কার্যক্রম তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমানসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের

আপডেট টাইম : ০৬:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬