ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট, দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় দ্য হান্ড্রেডের চলতি আসর থেকে ছিঠকে গেলেন ফিজ।

দ্য হান্ড্রেড থেকে মুস্তাফিজের ছিটকে যাবার খবর আজ নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজের ছবি দিয়ে ফিনিক্স জানায়, এ বছরের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ। শিগগিরই মুস্তাফিজের পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ফিজ।

দ্য হান্ড্রেডে যোগদানের জন্য আগামী সোমবার মুস্তাফিজের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ফিটনেস পরীক্ষার আগেই নিশ্চিত হয়ে যায় চলতি আসরে খেলতে পারবেন না ফিজ।

গত ২১ জুলাই থেকে শুরু হয়েছে দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর। যা শেষ হবে ১৬ আগস্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

আপডেট টাইম : ০৭:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬