ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

অসুস্থ শ্রমিক নেতাকে দেখতে গেলেন সাধারণ সম্পাদক প্রার্থী আমিনুর রহমান (বাচ্চু)

স্টাফ রিপোর্টারঃ মোঃ আব্দুল আজিজ মিয়াঃ

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং: রাজ-৩১৪) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুর রহমান (বাচ্চু) নির্বাচনী প্রচারণার পাশাপাশি শ্রমিকদের খোঁজখবর নেওয়া ও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

সম্প্রতি তিনি কাঁঠালবাড়ি ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক বিপ্লবের অসুস্থতার খবর পেয়ে তাঁর বাসায় গিয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি বিপ্লবের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে অসুস্থ শ্রমিক নেতা বিপ্লব বলেন, “আমার অসুস্থতার সময় আমিনুর রহমান (বাচ্চু) ভাই আমাকে দেখতে এসেছেন। তাঁর এই আন্তরিকতা ও মানবিক আচরণে আমি কৃতজ্ঞ। তিনি সময় বের করে আমাকে দেখতে আসায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

এ সময় আমিনুর রহমান (বাচ্চু) বলেন, শ্রমিকরা শুধু নির্বাচনের সময় নয়, সবসময়ই তাঁর আপনজন। সুখে-দুঃখে শ্রমিকদের পাশে থাকা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, নির্বাচিত হোন বা না হোন, শ্রমিকদের কল্যাণে কাজ করে যাবেন এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার চেষ্টা করবেন।

এ ঘটনায় স্থানীয় শ্রমিকদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই বলেন, অসুস্থ সহকর্মীর খোঁজ নেওয়া শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

অসুস্থ শ্রমিক নেতাকে দেখতে গেলেন সাধারণ সম্পাদক প্রার্থী আমিনুর রহমান (বাচ্চু)

আপডেট টাইম : ০২:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬