ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

চাকরিচ্যুত ১২৪৩৬,৭৪৫৮ পোশাক শ্রমিকের নামে মিথ্যা মামলা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ৭ হাজার ৪৫৮ জন পোশাক শ্রমিকের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া ১০৪টি কারখানা থেকে চাকরিচ্যূত করা হয়েছে ১২ হাজার ৪৩৬ জন শ্রমিককে। গ্রেফতার ৭৫ জন শ্রমিক জামিন পেলেও প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এর বাইরে নিহত একজন শ্রমিকের পরিবার এখন পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ পাননি।

গত বছরের ডিসেম্বর, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মজুরি আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের নামে ওই মামলা করা হয় দাবি করে এসব তথ্য জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে ওই তথ্য তুলে ধরে তারা শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গার্মেন্ট শ্রমিকদের মজুরি আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকুরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়ে আমরা রাজপথে নেমেছি। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মালিক, সরকার, প্রশাসন এবং বিজিএমইএর দৃষ্টি আকর্ষণ করছি।

সমাবেশ শেষে তাদের বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুনসহ একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু করে হাইকোর্ট মোড়, তোপখানা রোড হয়ে ফেডারেশনটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক আরিফ আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভিন, আলেয়া বেগম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

চাকরিচ্যুত ১২৪৩৬,৭৪৫৮ পোশাক শ্রমিকের নামে মিথ্যা মামলা

আপডেট টাইম : ০৫:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯