ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হা/মলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

‎জাকির ফরাজীঃ

২৮ জুলাই: হবিগঞ্জে জুলাই পদ যাত্রাকালে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।‎বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গতকাল হবিগঞ্জে জুলাই পদ যাত্রার সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এনসিপির নেতাদের ওপর হামলা চালায়। এতে দলের একাধিক নেতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তারা দাবি করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

‎পিরোজপুরের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপি পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব মাইনুল আহসান মুন্না। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর এনসিপির প্রতিষ্ঠাকালীন সংগঠক মো: আল আমিন খান , যুব শক্তির- অভি, এনসিপির নেতা কামাল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।‎বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হা/মলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ১১:৪৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬