ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

হাটিকুমরুল ইউনিয়নকে স্মার্ট, নিরাপদ ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মজিদ খাঁনের

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ৯ নম্বর হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মজিদ খাঁন একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সততা, ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত একটি স্মার্ট, আধুনিক, নিরাপদ, শিক্ষাবান্ধব ও মানবিক হাটিকুমরুল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যেই তিনি পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানান।

মো. আব্দুল মজিদ খাঁন বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ, শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং জনসেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার অংশগ্রহণে একটি জবাবদিহিমূলক, সেবামুখী ও উন্নয়নবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার চেষ্টা করবেন।

উল্লেখ্য, মো. আব্দুল মজিদ খাঁন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

হাটিকুমরুল ইউনিয়নকে স্মার্ট, নিরাপদ ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মজিদ খাঁনের

আপডেট টাইম : ০২:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬