ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

অলি নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন দেশবাসীকে

জ্যেষ্ঠ প্রতিবেদক, সিটিজেন নিউজ: দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, নেতিবাচক কর্মকাণ্ডের জন্যই সরকারের পতন হবে। সেটা সময়ের ব্যাপার মাত্র।

শনিবার এলডিপি কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
অলি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন আসছে। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না।’

তিনি বলেন, ‘দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হননি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের সময়ে জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। কারণ, দেশ স্বাধীন হয়েছে, জনগণ স্বাধীন হয় নাই। তাই আমাদের সবাইকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। ‘

অলি বলেন, ‘আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার, মানবাধিকার, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, দলীয়করণ মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ করে কখনও দেশকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব না। সবাইকে সত্য উপলব্ধি করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে।’

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় দলের প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, ভাইস চেয়ারম্যান হামিদুর রহমান, ড. নিয়ামুল বশির, যুগ্ম মহাসচিব তমিজুদ্দিন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী ও তথ্য গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন

অলি নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন দেশবাসীকে

আপডেট টাইম : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯