ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মশা নিধনের ওষুধ সঙ্কট, দাম বাড়ানোর অভিযোগ

ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশা থেকে বাঁচতে বিভিন্ন দেশ থেকে আসা ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রীর সঙ্কট দেখা দিয়েছে। আমদানিকারকরা বলছেন, প্রস্তুতির তুলনায় চাহিদা অনেক বেশি থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, ব্যবসায়ীরা পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে পণ্যের দাম বাড়াচ্ছেন।

রাজধানীসহ দেশের মানুষের এখন এডিস মশার কাছে জিম্মিদশা। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের মশানিধন কার্যক্রম তেমন কাজে আসছে না। এ অবস্থায় নিজেকে ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে মানুষ বেছে নিয়েছে মসকিউটো রিপেলেন্ট, লোশন, রিস্টব্যান্ড এবং বিশেষ ধরনের টিস্যু পেপার জাতীয় পণ্য। এসব বিদেশি পণ্যের সঙ্গে দেশি মশার কয়েল, অ্যারোসল এবং মশারির চাহিদাও কয়েকগুণ বেড়েছে।

গত এক বছরে এসব ওষুধ ও সামগ্রী ১০ শতাংশও বিক্রি হয়নি। অথচ এবার ৯০ শতাংশ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মেডিসিনপ্লাস এসোসিয়েট’র ম্যানেজিং ডিরেক্টর নওশিন শাকিলা।

আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, গত তিন বছরে এসব পণ্যের মোট যত চাহিদা ছিল এবারের তিন সপ্তাহের চাহিদাই তার চেয়ে বেশি।

তবে ক্রেতাদের অভিযোগ, ডেঙ্গুর প্রকোপকে সুযোগ হিসেবে ব্যবহার করে এসব ওষুধ ও সামগ্রীর সংকট সৃষ্টি করে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

প্রতিষ্ঠানগুলো বলছে, দ্রুত সময়ের মধ্যে এ সংকট কাটিয়ে সারা বছরের জন্য মশা থেকে বাঁচার ওষুধ ক্রেতাদের হাতের নাগালে আসবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মশা নিধনের ওষুধ সঙ্কট, দাম বাড়ানোর অভিযোগ

আপডেট টাইম : ১১:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯