ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

কাশ্মীরে প্রতিবাদের ঝড় বইছে

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: সম্প্রতি ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। এরপর কেটে গেছে ২১ দিন। ধীরে ধীরে কাশ্মীর থেকে বিভিন্ন বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় সংযোগ শুরু হয়েছে ল্যান্ডলাইন টেলিফোনের। কিন্তু এরপর থেকেই বিক্ষোভের খবর উঠে আসছে উপত্যকা থেকে। উপত্যকায় পাথর ছুড়ে প্রতিবাদ জানানো শুরু করেছে কাশ্মীরিরা। অনন্তনাগের জ্রাদিপোরায় নূর মহম্মদ নামের এক ট্রাক চালক মারা গেছেন, যার মৃত্যু হয়ে পাথর ছোড়ার কারণে। এ ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাথরকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন কাশ্মীরিরা। তারা রবিবার থেকে ফের সংঘবদ্ধ হতে শুরু করেছে। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল একটি ট্রাক। সেটিকে সেনার ট্রাক হিসাবে ভেবে, তাতে ব্যাপক পাথর বর্ষণ করে লোকজন। মুহূর্তে রক্তাক্ত হয়ে যান ট্রাক চালক নূর। এরপর তাঁকে পাঠানো হয় হাসপাতালে। আর সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন নূর।

পুলিশের অভিযোগ, এবারই প্রথম নয়, এর আগেও কাশ্মীরের পাথর ছোড়া গোষ্ঠীর অশান্তির শিকার হয়েছে সেখানের সাধারণ নাগরিক। গতমাসে এই পাথর ছোড়ার ঘটনার ফলে আহত হয়ে যায় ১১ বছরের এক কিশোরী।

প্রসঙ্গত, রবিবারের ঘটনায় কোনও অপরাধীকে ছাড়া হবে না বলে জানিয়েছেন কাশ্মীরের ডিজি দিলবাগ সিং। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সূত্র : ডেইলি হান্ট

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

কাশ্মীরে প্রতিবাদের ঝড় বইছে

আপডেট টাইম : ১২:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯