ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা বাবর আর নেই

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: অবশেষে থেমে গেল অসুখের সঙ্গে সকল লড়াই। আর কখনোই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পড়ে থাকতে হবে না। দীর্ঘদিন রোগে ভুগে জীবনের মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা বাবর।

আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সিটিজেন নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন বাবর ভাই। আমরা বেশ কয়েকবার তাকে দেখতে গিয়েছি। অনেক লড়াই করেছেন। আর পেরে উঠলেন না। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

জায়েদ খান জানান, আজ বাদ আসর এফডিসিতে আনা হবে বাবরের মরদেহ। সেখানে জানাজা শেষে বুদ্ধিজীবী কবর স্থানে তাকে সমাহিত করা হবে।

এছাড়া দীর্ঘদিন ধরেই গ্যাংরিন (পচন রোগ) সমস্যায় ভুগছিলেন তিনি। গত ৯ জুন অপারেশন করে তার বাম পা অপসারণ করা হয়। এর আগে বাবরের বাঁ পায়ের তিনটি আঙুল গ্যাংরিন রোগে আক্রান্ত ছিল।

গত ৩ মে চিকিৎসকের পরামর্শে আক্রান্ত তিনটি আঙুল কেটে ফেলা হয়। ক্রমেই তার হাঁটুর নিচ পর্যন্ত আক্রান্ত হতে থাকে। চিকিৎসক তার পুরো শরীর বাঁচাতে হাঁটুর নিচ পর্যন্ত কেটে ফেলার পরামর্শ দেন। এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বাবর।

সম্প্রতি স্ট্রোক করলে বাবরকে হাসপাতালে ভর্তি করা হয়। এবারের যাত্রা ছিলো তার শেষ যাত্রা। আর বাসায় ফেরা হয়নি।

প্রসঙ্গত, আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর
প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

প্রায় এক যুগ আগে মনোয়ার হোসেন ডিপজলের ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। বাবর ‘দাগী’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন।

এছাড়া পরিচালনা করেছেন ‘দয়াবান’ চলচ্চিত্র। অসুস্থতার কারণে দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রপাড়ায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা বাবর আর নেই

আপডেট টাইম : ১২:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯