ঢাকা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: মালয়েশিয়ার কুয়ালালামপুরে আবারো জাল পাসপোর্টসহ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সেদেশের ইমিগ্রেশন বিভাগ।

গত ২৩ আগস্ট ইমিগ্রেশনের বিশেষ শাখার অভিযানে রাজধানীর পাংসাপুরি নাগাছারির একটি ঘর থেকে ৯৯টি জাল পাসপোর্ট, ৫৩ হাজার রিঙ্গিতসহ (মালয়েশীয় মুদ্রা) এক বাংলাদেশি এবং অন্য দেশের দুই নাগরিককে আটক করা হয়।

অভিযানে ৯০টি বাংলাদেশি পাসপোর্ট, আটটি ইন্দোনেশিয়ান, একটি ইন্ডিয়ান জাল পাসপোর্টসহ ৫৩ হাজার মালয় রিঙ্গিত উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১১টি সিআইডিবি কার্ড, ছয়টি আইকাড, ছয়টি মোবাইল ফোন সেট, একটি ল্যাপটপ এবং একটি পাসপোর্ট তৈরির মেশিনসহ বিভিন্ন সামগ্রী। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করেনি স্পেশাল ব্রাঞ্চ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে চক্রটি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ, ভারতীয় ও ইন্দোনেশিয়ান নাগরিকদের কাছে জাল পাসপোর্ট, ভিসা, আইডি কার্ড বিক্রয়সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জন ইমিগ্রেশন পুলিশের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমিগ্রেশন পরিচালক আরো জানান, দীর্ঘ পাঁচ মাস ধরে এ চক্রটি মালয়েশিয়ার লেমবাহ কিলাং এলাকায় সক্রিয় ছিল। আটক বাংলাদেশিসহ তিনজনের বিরুদ্ধে অভিবাসন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতারকৃতের জিজ্ঞাসাবাদ চলছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জাল পাসপোর্টসহ প্রায় ২০ জন বাংলাদেশি ইমিগ্রেশনের জালে আটকা পড়লেন। চক্রটিকে ধরতে সেদেশের ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ দীর্ঘদিন থেকে মাঠে কাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯