ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক

হরিরামপুর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের পথরোধ করে মারধর এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আলমগীর (২৮) নামে এক যুবককে স্থানীয়রা আটক করেছেন। ছিনতাইকারীদের নিকট থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আলমগীর উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া কালভার্টসংলগ্ন দানিস্তপুর সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তায়েফ (১৯) জানান, দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় দুজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের গতিরোধ করেন। পরে মোটরসাইকেলের চাবি নিয়ে তাঁদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
তায়েফের অভিযোগ, তাঁদের কাছে অবৈধ কোনো জিনিস রয়েছে কি না, তা তল্লাশির কথা বলে পোশাক খুলতে বলা হয়। এতে আপত্তি জানালে সঙ্গে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে মারধর করা হয়।
একপর্যায়ে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে ওই দুজন মোবাইল ফোন ফেরত দিয়ে নগদ টাকা ফেরত না দিয়েই সেখান থেকে চলে যান বলে জানান তায়েফ। পরে ভুক্তভোগীরা তাঁদের অনুসরণ করে হারুকান্দি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে সেখানে আলমগীরকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করা হয়।

ভুক্তভোগীদের দাবি, আটক আলমগীর নিজেকে হরিরামপুর থানার এএসআই সোহেল রানার সহযোগী হিসেবে পরিচয় দেন। তাঁর সঙ্গে থাকা এএসআই সোহেল ঘটনাস্থল থেকে চলে যান বলেও অভিযোগ করেন তাঁরা। পরে আলমগীরের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।
আলমগীর বলেন, তিনি এএসআই সোহেলের সহযোগী হিসেবে কাজ করেন। তাঁর দাবি, এ এসআই সোহেলের নির্দেশনাতেই তাঁরা ওই দুই যুবকের পথরোধ করেন। পরে তাঁদের পকেটে হাত দিয়ে টাকা ও অন্যান্য জিনিসপত্র নেওয়া হয় বলেও তিনি জানান।
তবে আলমগীরের এসব বক্তব্যের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে এ এসআই সোহেল রানার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে বলেন, ‘ঘটনাটি নিয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে স্হানীদের অভিযোগ, ইদানিং হরিরামপুরে পুলিশের কিছু কর্মকর্তা কর্তৃক থানা হতে বাইক উধাও সহ নানান বিষয়ে জনমনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক

আপডেট টাইম : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬