ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শ্রমিকদলের ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শরিফুল ইসলাম বাবুকে আহ্বায়ক এবং ইউসুব মন্ডল নয়নকে সদস্য সচিব করা হয়েছে।

জেলা শ্রমিকদলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু ও সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানীর অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পলাশবাড়ী পৌরসভার সবগুলো ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ উপলক্ষে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা ফ্লাইওভারের নিচে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির নেতৃত্বে পৌর শ্রমিকদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন

আপডেট টাইম : ০১:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬