ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিআইডব্লিউটিসি কর্মকর্তার পা পিষে দিল বাস

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:রাজধানীর বাংলামোটরে ফুটপাতে উঠে গিয়ে এক নারীর পা পিষে দিল ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাস।

আহত কৃষ্ণা রায় (৫৫) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (অর্থ) পদে কর্মরত। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা হাঁটুর নিচ থেকে তার পা কেটে ফেলেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। জড়িত ট্রাস্ট পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও বিআইডব্লিউটিসি সূ্ত্রে জানা গেছে, আহত ওই কর্মকর্তার বাসা পুরান ঢাকার টিকাটুলীতে।

পুলিশ জানায়, অফিস শেষে বাসে উঠতে বাংলামোটরে সড়কের পূর্ব পাশের ফুটপাতে দাঁড়িয়েছিলেন তিনি। ওই সময় শাহবাগমুখী ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাস ফুটপাতে উঠে গেলে তার নিচে কৃষ্ণা চাপা পড়েন।

গুরুতর আহত অবস্থায় কৃষ্ণাকে উদ্ধার করে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নেয়া হয়। সর্বশেষ সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ জানান, ঘটনার খবরে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। আমরা মালিককে খবর দিয়েছি। চালককে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে দাঁড়িয়ে থাকা আমাদের সহকর্মী কৃষ্ণা রায়কে চাপা দেয়। উনার বাঁ পায়ে প্রচণ্ড আঘাত লাগে। পরে অন্য সহকর্মীদের সহযোগিতায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিআইডব্লিউটিসি কর্মকর্তার পা পিষে দিল বাস

আপডেট টাইম : ১১:৩২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯