ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সুন্দরবনের পাশে কারখানা স্থাপনে ৩ প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেয়ার নির্দেশ

ডেস্ক: সুন্দরবনের পাশে মোংলা শিল্প এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বোতলজাত করার প্লান্ট স্থাপনের জন্য পরিবেশগত ছাড়পত্র দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রতিষ্ঠানগুলো হলো ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস), বারাকা লিমিটেড ও ডেল্টা এলপিজি লিমিটেড।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ রায় দেয়।

আদালত তার পর্যবেক্ষণে জানায়, সুন্দরবনের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় কতগুলো শিল্প কারখানা হবে সেটা নির্ধারণ করবে সরকার। ভবিষ্যতে সংকটাপন্ন এলাকায় নতুন শিল্প স্থাপন বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে এ রায় বাধা হবে না।

এলপিজি কারখানা স্থাপনে পরিবেশগত ছাড়পত্র পেতে ২০১৬ সালে আবেদন করে টিএমএসএস। কিন্তু প্রতিষ্ঠানটি ছাড়পত্র না পেয়ে ২০১৮ সালের অক্টোবরে রিট করে। ওই রিটের শুনানি শেষে জারি করা রুল নিষ্পত্তি করে মঙ্গলবার এ রায় দেয় হাইকোর্ট।

রায় শেষে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘মোংলা শিল্প এলাকায় টিএমএসএসসহ তিনটি প্রতিষ্ঠানের এলপিজি বোতলজাত করার জন্য পরিবেশগত ছাড়পত্র দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেছে আদালত।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, এলপিজি বোতলজাত করার জন্য তিনটি কোম্পানি হাইকোর্টে এসেছিল। তাদের আপাতত অনুমতি দেয়া যেতে পারে বলে আদালত জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সুন্দরবনের পাশে কারখানা স্থাপনে ৩ প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেয়ার নির্দেশ

আপডেট টাইম : ১২:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯