ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে স্পিকার

ডেস্ক: ঢাকার মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১৯-২০২০ কোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠানে মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিরিন শারমিন চৌধুরী ‘সংসদ: সংসদীয় গণতন্ত্রে সংসদের ভূমিকা, কার্যক্রম ও সংসদীয় চর্চা’ বিষয়ের ওপর বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্ল্যাহ, বিএসপি, এনডিইউ, পিএসসিসহ উচ্চপদসহ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং কোর্সে অংশগ্রহণকারী অফিসারগণ সস্ত্রীক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন অনুষদ ও চারজন ছাত্র যোগদান করেন।

এ বছর ডিএসসিএসসি ২০১৯-২০২০ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১২৫ জন, বাংলাদেশ নৌ বাহিনীর ৩৪ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ২২ জন অফিসার এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, মালি, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, সৌদি আরব, কুয়েত, সুদান, শ্রীলংকা, তানজানিয়া, তুর্কি, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়ার ৫৪ জন অফিসারসহ সর্বমোট ২৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে স্পিকার

আপডেট টাইম : ১২:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯