ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিষয়ে থানায় এসে কথা না বলার পরামর্শ, বললেন মোহাম্মদপুর থানার ওসি হালিম

রিপোর্টার,, শাফায়াত হোসেন;

রাজধানীর মোহাম্মদপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হালিম স্থানীয় সাংবাদিক মোহাম্মদ শাফায়াত হোসেনের এক প্রশ্নের জবাবে মাদকসংক্রান্ত বিষয়ে থানায় এসে কথা না বলার পরামর্শ দিয়েছেন।

তবে একই সঙ্গে তিনি বলেছেন, মোহাম্মদপুর এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও যেকোনো ধরনের অন্যায়-অবিচাদ দমনে তিনি কঠোর অবস্থানে থাকবেন।

ওসি হালিম বলেন, মোহাম্মদপুর একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত এলাকা। এখানে বসবাসকারী মানুষের সেবা করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আজ তিনি পুলিশের একজন কর্মকর্তা ও থানার ওসি; কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং মা-বাবার দোয়ায় তিনি এই দায়িত্ব পেয়েছেন। তাই পুলিশের ক্ষমতার কোনো ধরনের অপব্যবহার করা উচিত নয়।

তিনি আরও বলেন, মানুষকে মনে রাখতে হবে কেউ চিরজীবন ক্ষমতা বা পদে থাকবে না। আল্লাহ চাইলে যেকোনো মুহূর্তে একজন মানুষ তার দায়িত্ব বা চাকরি হারাতে পারেন। তাই মানুষের সঙ্গে ভালো আচরণ করা এবং জনগণের পাশে থাকাই একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব।

ওসি হালিম বলেন, আমি মানুষের ও জনগণের একজন সেবক এটাই আমার পরিচয়।

তিনি আরও বলেন, মোহাম্মদপুর থানায় দায়িত্ব পালনকালে তিনি অন্যায়, অবিচার, সন্ত্রাস, ভূমিদস্যুতা ও চাঁদাবাজিসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবেন না।

এ জন্য তিনি মোহাম্মদপুরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, পুলিশের পক্ষে একা সব ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়। এলাকাবাসী ও সাংবাদিকসহ সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে হবে।

ওসি হালিম বলেন, তিনি মোহাম্মদপুরে নতুন এসেছেন। কারও কোনো অভিযোগ, সমস্যা বা বক্তব্য থাকলে সরাসরি তাঁর টেবিলে এসে কথা বলা যাবে। তাঁর ভাষায়, তাঁর দরজা সবার জন্য উন্মুক্ত এবং আইনের দৃষ্টিতে সব মানুষই তাঁর কাছে সমান।

তিনি বলেন, আপনাদের যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসতে পারেন। প্রয়োজন হলে ফোন করেও জানাতে পারেন। আমি আমার পক্ষ থেকে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব।

মোহাম্মদপুরবাসীর উদ্দেশে ওসি হালিম আরও বলেন, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা জরুরি। জনগণ ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

সবশেষে তিনি মোহাম্মদপুরবাসীর প্রতি শুভকামনা জানিয়ে নিজের দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকের বিষয়ে থানায় এসে কথা না বলার পরামর্শ, বললেন মোহাম্মদপুর থানার ওসি হালিম

আপডেট টাইম : ০১:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬