ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

অবশেষে ১ মাস ১৩ দিন দিন পর যে শর্তে জামিন পেলেন মিন্নি

ডেস্ক : বরগুনার রিফাত হ*ত্যা মামলার অন্যতম আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিনের পাশাপাশি একটি শর্ত জুড়ে দিয়েছেন হাইকোর্ট। এই শর্তানুযায়ী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না।

মিন্নিকে কেন জামিন দেয়া হবে না- এমন রুলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ আদেশ দেন। এর আগে বুধবার ওই রুলের শুনানি শেষ হয়।

জামিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিফাত হ*ত্যার আগে ও পরে ১৩ বার মামলার প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে কথা বলেছেন মিন্নি। আর আসামিপক্ষের আইনজীবীর মতে ঘটনা যাই হোক জামিন পেতে আইনগত বাধা নেই। পরে এক ঘণ্টা শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করে আদালত।

১৬ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য মিন্নিকে বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। রিফাত হ*ত্যকাণ্ডে মিন্নির সম্পৃক্ততা পাওয়ায় ওইদিনই মিন্নিকে আলোচিত এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে মিন্নি কারাগারে ছিলেন। তার জামিনের জন্য একাধিকবার আবেদন করা হলেও জামিন মেলেনি। অবশেষে ১ মাস ১৩ দিন পর হাইকোর্টের আদেশে মিন্নির জামিন মিললো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

অবশেষে ১ মাস ১৩ দিন দিন পর যে শর্তে জামিন পেলেন মিন্নি

আপডেট টাইম : ০৩:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯