ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে আটক করেছে।বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৪ এর সাব পিলার ৩ এসের পাশে এ ঘটনা ঘটে।

বিজিবি ও সীমান্তের একাধীক সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী অনন্তপুর গ্রামের আলী হোসেনের ছেলে গরু ব্যবসায়ী তাজুল হোসেনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ভারত থেকে গরু আনার জন্য আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৪ এর সাব পিলার ৩ এসের নিকট দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় ১৯২ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাপরারহাট বিওপি’র সদস্যরা কাঁটাতারের বাইরে এসে এক রাউন্ড ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গরু চোরাকারবারীদের ধাওয়া করে।

এ সময় অন্যান্যরা গরু চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশে আসলেও দক্ষিণ অনন্তপুর সীমান্ত এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদত হোসেনকে (৩২) বিএসএফ হাতেনাতে আটক করে। বর্তমানে তিনি ভারতীয় ধাপরাহাট বিএসএফ ক্যাম্পে রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯