ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বৃষ্টির কারনে খেলা বন্ধ

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। বৃষ্টি নামব নামব ভাব। এর মধ্যেও শেরে বাংলায় জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ শুরুর সব রকম পরিকল্পনা ছিল। সকাল থেকেই শেরে বাংলার ভেন্যু ম্যানেজারকে জানিয়ে দেয়া হয়েছে, আলোর স্বল্পতায় ফ্লাডলাইট জ্বালিয়ে হলেও ম্যাচ চলবে।

কিন্তু আলোর স্বল্পতা ফ্লাডলাইট জ্বালিয়ে দূর করা গেলেও বৃষ্টি তো আর রোধ করা সম্ভব নয়। সকাল দশটা বাজতেই বৃষ্টিও শুরু হয়ে গেল। তাই জাতীয় দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচ আর শুরু করা যায়নি।
কাল (শুক্রবার) যেখানে শেষ হয়েছিল, সেখানেই থেমে রয়েছে ম্যাচ। প্রথম দিনে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লাল দল গুটিয়ে গিয়েছিল ২৬৮ রানে। ৮৪.১ ওভার খেলা হয়েছিল। মাহমুদউল্লাহ রিয়াদ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে ১০৭ রানে সাজঘরে ফেরেন। এছাড়া সাব্বির রহমান ৩৪, লিটন দাস করেন ২৫ রান।

প্রথমবার উইকেটে নেমেই শূন্য রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যাওয়া অধিনায়ক সাকিব পরে আরও একবার ব্যাটিং করেন। তবে তাতেও সুবিধা করতে পারেননি। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে ৯ রান করে এলবিডব্লিউ হন বিশ্বসেরা অলরাউন্ডার।

বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আবার টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ। শুক্রবার সকালে বল হাতে আগুন ঝরানো এই দ্রুতগতির বোলার পড়ন্ত বিকেলেও তুলে নেন আরও দুই উইকেট। সবমিলিয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার।

আরেক পেসার ইবাদত হোসেনও ভালো বোলিং করেছেন। ৪২ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বৃষ্টির কারনে খেলা বন্ধ

আপডেট টাইম : ১২:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯